০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী দিলো এনসিপি

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনিত প্রার্থী হবেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনিত প্রার্থী হবেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী দলটির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল। রাজশাহী সিটি করপোরেশনে রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলীকে প্রার্থী করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স

21 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৫ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী দিলো এনসিপি

পোষ্টের সময় : ১০:৪৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬