ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক, রাজপথের লড়াকু সৈনিক, নির্লোভ, ত্যাগী ও নিঃস্বার্থ কর্মীবান্ধব নেতা এবং মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুর রহমান বাবুল গৌরীপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত ভারপ্রাপ্ত সদস্য সচিব নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গৌরীপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই শুভেচ্ছা জানানো হয়।
গত ১ মে রাতে চরপাড়া মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য ইউসুফ আলী পিন্টু ও মাইনুল ইসলাম শাহীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওসমান গনি তান্না, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল আমিন হোসেন নাহিদ, ৮নং ডৌহাখলা ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু নাসের সোহেল, সদস্য মিলন শেখ, সদস্য বাবুল মিয়া, গৌরীপুর উপজেলা জাসাসের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
নবনির্বাচিত ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল এক প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সাংগঠনিক কর্মকাণ্ডে দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি দলের সুনাম বৃদ্ধি করতে চেষ্টা করব। এক্ষেত্রে আমি সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের সহযোগিতা কামনা করছি।”





















