০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর সীমান্তে গভীর রাতে ২১ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে গভীর রাতে ২১ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুশইন হওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রাপ্তবয়স্ক পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী এবং ১১ জন শিশু ও কিশোর রয়েছে। তারা সবাই ছয়টি পরিবারের সদস্য বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান। তিনি জানান, গভীর রাতে কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা উপজেলার হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের আওতাধীন ১১১৬ নম্বর মেইন পিলার দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে। এরপর বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ হেফাজতে রাখে।

বিজিবি সূত্র জানায়, আটক রোহিঙ্গারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীরে যায়। সেখানে তারা বিভিন্ন হোটেল ও বাসাবাড়িতে শ্রমিক হিসেবে কাজ করছিল। প্রায় এক মাস আগে ভারতীয় পুলিশের অভিযানে তারা গ্রেপ্তার হয়। পরে তারা রোহিঙ্গা নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিলে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।

এর আগে চলতি মাসের ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়েও ১০ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে পুশইন করে ভারত।

বিজিবি অধিনায়ক আরও বলেন, “আটকদের পরিচয় যাচাই-বাছাই ও পরবর্তী করণীয় বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেরপুর সীমান্তে গভীর রাতে ২১ রোহিঙ্গাকে পুশইন করল বিএসএফ

পোষ্টের সময় : ১১:৩২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫