নেত্রকোনার মদনে ২শত পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি যুবককে আটক করেছে মদন থানা পুলিশ। আটককৃতরা হল, ডানগাওঁ শাহপুর গ্রামের রোজ আলীর ছেলে রবিউল (২৯) ও নেত্রকোনা সদর উপজেলার দুগিয়া গ্রামের করেজ আলীর ছেলে সুলতান মিয়া (৩০)।
মঙ্গলবার রাত সাড়ে তিনটায় উপজেলার পৌর সদরের নতুন বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেন ওসি দেবাংশু কুমার দে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে ২শত পিস ইয়াবাসহ আটক করা হয়। তবে তারা দীর্ঘদিন যাবত মাদক কারবার করে আসছে।
মদন থানার (ওসি) দেবাংশু কুমার দে জানান, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ শত পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।





















