০৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে বাস পুকুরে পড়ে তিন মাসের শিশু নিহত, আহত ১৫

শেরপুরের ঝিনাইগাতীতে প্রাণ কোম্পানির একটি কভার ভ্যান ও আকাশ বিকাশ নামে একটি যাত্রীবাহী মিনি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় তিন মাস বয়সী এক শিশু নিহত হয়। এসময় অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের পুকুরে উল্টে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শিশুটির মরদেহ উদ্ধারে প্রায় দুই ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালায় ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও পুলিশ। শেষ পর্যন্ত তারা যৌথভাবে পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা উদ্ধার কার্যক্রম তদারকি করেন।

ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঝিনাইগাতীতে বাস পুকুরে পড়ে তিন মাসের শিশু নিহত, আহত ১৫

পোষ্টের সময় : ০৪:৫৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫