০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে প্রাইভেটকার ভর্তি ভারতীয় মদ জব্দ

নালিতাবাড়ীতে জব্দ ভারতীয় মদ। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ১১ বস্তা ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এই মাদকের চালান আটক করে পুলিশ। পুলিশ জানায়, নিয়মিত রাত্রীকালীন টহলের অংশ হিসেবে ঢাকা-নালিতাবাড়ী মহাসড়ক দিয়ে নালিতাবাড়ী শহরের দিকে আসছিল পুলিশের পিকআপ ভ্যান।

এসময় ঢাকা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ঢাকাগামী প্রাইভেটকার পুলিশের গাড়ি দেখে হঠাৎ থামিয়ে পাশের একটি বাড়ির সামনে ফেলে রেখে পেছনের জলাভূমি পথে দ্রুত পালিয়ে যায় গাড়ির যাত্রীরা। পরে পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে পেছনের সিট ও বুট ডালায় রাখা ১১ বস্তা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করে।

এসব বস্তা খুলে মোট ২৯৭ বোতল ম্যাজিক মোমেন্ট, ইম্পেরিয়াল ব্লু, ম্যাকডুয়েলস ও রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মদ পাওয়া যায়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, উদ্ধারকৃত মদ ও প্রাইভেটকার থানায় জব্দ হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নালিতাবাড়ীতে প্রাইভেটকার ভর্তি ভারতীয় মদ জব্দ

পোষ্টের সময় : ০৭:১৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫