০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রহ্মপুত্র এক্সপ্রেস এর মিলনমেলা : দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার আহবান প্রধান সম্পাদকের

  • শাকিল আহমেদ
  • পোষ্টের সময় : ০৭:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৫৭৩ ভিউ :

বৃহত্তর ময়মনসিংহের স্থানীয় পত্রিকা দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস এর প্রধান সম্পাদক মুনসুর আলম চন্দন বলেছেন, নানা চড়াই উৎরাই পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সব সময় সত্য প্রকাশ করে যাচ্ছি আমরা। আমাদের কর্মীরাও দায়িত্বশীলতার সঙ্গে সমাজের অবহেলিত মানুষের কথা তুলে ধরছে। আগামীতে আমরা আরও দায়িত্বশীলতার সঙ্গে নিপীড়িত ও অবহেলিত মানুষের কথা বলতে চাই।

দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস এর কর্মী, শুভানুধ্যায়ী ও সুহৃদদের নিয়ে নগরের মাসকান্দা বাইপাস এলাকার ক্যাপ্রিকো রেস্টুরেন্টের হল রুমে মিলনমেলার আয়োজন করা হয়। অগ্রযাত্রা ও সাংবাধিকদের করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এতে আলোচনা হয়।

পত্রিকাটির সম্পাদক আবু সালেহ মো. সালেহ মূসার সঞ্চালনায় প্রধান সম্পাদক মুনসুর আলম চন্দন চন্দন বলেন, আমরা এখন পর্যন্ত কোনো কর্মীর উপর কোনো ধরণের প্রভাব লাগতে দেইনি। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে। বৃহত্তর ময়মনসিংহে সমৃদ্ধকাগজকে এগিয়ে নিতে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস পরিবারের সদস্যদের জন্য প্রান্ত স্পেশালাইজ হসপিটালে বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করার ঘোষণা দেন প্রধান সম্পাদক। এর পাশাপাশি যে কোনো এলাকায় চিকিৎসাবিহীন অবস্থায় ধুঁকতে থাকা মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন।

নিজের বক্তব্যে পত্রিকাটির সম্পাদক আবু সালেহ মো. সালেহ মূসা বলেন, সংবাদ পত্রের প্রাণ হচ্ছে পাঠক, শুভানুধ্যায়ী ও সুহৃদ। আমরা সব মানুষের কথা তুলে আনবো পত্রিকার পাতায়। গণমানুষের কণ্ঠ হবে আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস। বিগত দিনের মতো আগামী দিনেও ক্ষমতাকে চ্যালেঞ্চ করে আমাদের লেখনি চলবে।

মিলনমেলায় আরও বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ প্রেসক্লাবের ট্রেজারার জাহাঙ্গীর কবীর জুয়েল। বৃহত্তর ময়মনসিংহের একমাত্র রঙিন দৈনিক পত্রিকা হিসেবে গণমানুষের কথা বলায় বক্তাগন সংশ্লিষ্টদের ভূঁয়সী প্রশংসা করেন।

মিলন মেলায় আরও উপস্থিত ছিলেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস এর নির্বাহী সম্পাদক ইলিয়াস আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক মাহমুদুল হাসান মিলন, বার্তা সম্পাদক ইদ্রিস আলী, সহ সম্পাদক শাকিল আহমেদ, ভালুকা অফিসের প্রধান আসাদুজ্জামান সুমন, জামালপুর ব্যুরো প্রধান সাইমুম সাব্বির শোভন, কিশোরগঞ্জ ব্যুরো প্রধান রুবেল আহমেদ, নেত্রকোনা ব্যুরো প্রধান চন্দন চক্রবর্তী, নেত্রকোনা আঞ্চলিক প্রধান ইবাদ হোসেন, শেরপুর ব্যুরো প্রধান রফিক মজিদ, স্টাফ রিপোর্টার শেরপুর কাজী মাসুম, ফুলপুর অফিস প্রধান শাহ নাফিউল্লাহ সৈকত, ত্রিশাল অফিস প্রধান মোস্তাফিজ নোমান প্রমুখ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে মাস্টার্স ও পিএইচডির কার্যক্রমে নতুন ডিজিটাল সেবা

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ব্রহ্মপুত্র এক্সপ্রেস এর মিলনমেলা : দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার আহবান প্রধান সম্পাদকের

পোষ্টের সময় : ০৭:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫