০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চেক জালিয়াতির মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চেক জালিয়াতি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলা বিএনপির সদস্য মো. হাবিবুল আলম রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৮ আগস্ট) দুপুরে রতনকে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত ১১ টার দিকে রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে রতনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার রতনের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামে। সে ওই গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, চেক জালিয়াতি মামলায় আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি ওয়ারেন্টভুক্ত আসামি হাবিবুল আলম রতন দীর্ঘদিন পলাতক ছিলেন।

এবিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন,’ উপজেলার বিএনপির আহবায়ক কমিটিতে হাবিবুল আলম রতনের নাম থাকলে সে আমাদের দলীয় পরিচিতি সভা,পরপর তিনটি মিটিংয়ে অনুপস্থিত ও সাংগঠনিক কোন কাজে সম্পৃক্তা না থাকায় আমরা ধরে নিয়েছি সে আমাদের সাথে সম্পৃক্ত নেই। ইতোপূর্বে রতনের বিরুদ্ধে অনেক প্রতারণামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ আমাদের কাছেও এসেছে। জেলা নেতাদের সাথে কথা বলে এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,রতনকে চেক জালিয়াতি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টমূলে তাকে ঢাকার বাড্ডা থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চেক জালিয়াতির মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেপ্তার

পোষ্টের সময় : ১১:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫