নেত্রকোনার মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ শাখার নতুন কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ করে বঞ্চিত ছাত্রদলের একাংশের কলেজ শাখার শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে বিএনপির কার্যালয়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন, আকাশ, জাপান,সামি, হালিম,জনি রকি, আশরিফ, আকিব ও মোস্তাকিম প্রমূখ।
এ সময় কলেজ শাখার ছাত্রদলের নবগঠিত সভাপতি সৈয়দ মিঠু মিয়ার পরিবারের সবাই আওয়ামী লীগ । এ কমিটির সভাপতি মানি না মানি না। বানব না বলে বিএনপির কার্যালয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে। গত ৭ আগষ্ট জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারন সম্পাদক শামছুল হুদা শামীমের স্বাক্ষরিত সৈয়দ মিঠু মিয়াকে সভাপতি ও মাহমুদুল হক সাদি আবিরকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ শাখার কমিটির অনুমোদন দেয়।
এ বিষয়ে মদন উপজেলা কলেজ ছাত্রদেলের সাধারণ সম্পাদক শামীম হাসান জানান, মিঠু ছাত্রদলের কর্মী হলেও সে আওয়ামী লীগ পরিবারের সন্তান। তার চাচা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে। সভাপতির পদ বাতিলের দাবিতে কলেজ শাখার ছাত্রদল কর্মীরা তাকে সভাপতি হিসেবে মেনে নিচ্ছে না। তাই সভাপতির পদটি স্থগিত করার জন্য জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি প্রেরণ করা হয়েছে।





















