০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় যুব দিবস পালিত

নেত্রকোনার আটপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।

পরে যুব উন্নয়ন অফিসার মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আশরাফুল হক, অফিসার ইনচার্জ (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর হাসান রুপন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, যুব সমাজ দেশের প্রধান চালিকাশক্তি। তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আটপাড়ায় যুব দিবস পালিত

পোষ্টের সময় : ১২:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫