০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি করায় ৩ ফার্মেসিকে জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ ১২ আগস্ট (মঙ্গলবার) বেলা ১২ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের ড্রাগ সুপার মো. জাহিন শাকিল ভূঁইয়া ও সহযোগিতায় ছিল ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে আরাফাত মেডিকেল হল এবং হিয়া মেডিকেল হলসহ ৩ ফার্মেসিকে ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ অনুযায়ী ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, অভিযানে কমার্শিয়াল প্যাকেটের মধ্যে লুকিয়ে স্যাম্পল ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। অভিযানে বিভিন্ন রোগের মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া গেছে ফার্মেসিগুলোতে। জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনের ফলে শারীরিক জটিলতা, অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়া—এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল বিক্রির ওষুধ বিক্রি করার অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তিনটি ফার্মেসিকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি করায় ৩ ফার্মেসিকে জরিমানা

পোষ্টের সময় : ০৪:১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫