একটু বৃষ্টি হলেই শতাধিক বাড়িঘড়ে পানি উঠে। এতে ভোগান্তি পোহাতে হয় আরও ৩০০ পরিবারের লোকজনের। প্রতি বর্ষা মৌসুমেই জলাবদ্ধতা তাদের নিত্য সঙ্গী এই সমস্যা এক-দুই দিনের নয়। দীর্ঘ সাত বছরের। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে পানি জমে। কাদাযুক্ত পানি মাড়িয়ে যাতায়াত করতে হয় লোকজন ও যানবাহনকে। কিন্তু গত সাত বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এলাকাটিতে। এতক্ষণ বলা হচ্ছিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের পানান পূর্বপাড়া গ্রামের চৈয়রপুরী এলাকার তিনশত পরিবারের বর্ষা মৌসুমের করুণ দুঃখের কথা। অবশেষে তাদের দুঃখ গুছিয়ে দিল মাজেদ বাবু ফাউন্ডেশন।
আজ( ১৪ আগস্ট) বৃহস্পতিবার বিকেলে জলাবদ্ধতা নিরসনে সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে ৬০০ ফুট পাইপ লাইন স্থাপনের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি,যুগ্ম-আহ্বায়ক এ.কে.এম হারুন অর রশিদ,পৌর বিএনপির আহ্বায়ক মো. নূরে আলম জিকু,জাটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।
স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্য নজরুল হক বলেন,আমাদের এলাকার ১০০ বাড়িঘরে পানি ওঠে। আমার বাড়িতেও পানি জমে। আর এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আশেপাশের আরও ৩০০ পরিবারের ভোগান্তি ছিল। বিগত সাত বছরেও কোন জনপ্রতিনিধি আমাদের এই দুঃখ দেখেনি। আজ মাজেদ বাবু ভাই তার নিজস্ব অর্থায়নে সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসনে পাইপ লাইন স্থাপন করেছেন। আমরা এলাকাবাসী মাজেদ বাবু ভাইয়ের প্রতি চির কৃতজ্ঞ।
এবিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন,একটি গ্রামের এতগুলো মানুষ বর্ষা এলেই বছরের পর বছর পানিবন্দী জীবনযাপন করবে এমনটি হতে পারে না। বিষয়টি জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। আমি তখনই ভালো থাকব, যখন আমার ঈশ্বরগঞ্জের মানুষ ভালো থাকবে।





















