১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে বিএনপির সাবেক আহ্বায়কের বাড়িতে আগুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাজমুল হকের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ ওঠেছে।

শুক্রবার (১৫ আগষ্ট) ভোরে যশরা ইউনিয়নের ভারইল গ্রামের বাড়িটিতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের সময় বাড়িতে কেউ ছিলেন না। তবে এ আগুনে পুড়ে গেছে বিএনপির গফরগাঁওয়ের এক সময়কার কমিটির গুরুত্বপূর্ণ কাগজপত্র ও বিএনপির রাজনীতির বিভিন্ন স্মৃতিচিহ্ন।

এলাকাবাসী জানায়, শুক্রবার (১৫ আগষ্ট) ভোরে আগুন দেখে ফায়ারসার্ভিসে ফোন করে স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যে অগ্নিনির্বাপক দল এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বাড়িতে কেউ ছিলনা বলে অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায়নি।

পরিবার সূত্রে জানা যায়, বাড়িটিতে বিএনপির পুরোনো কমিটির গুরুত্বপূর্ণ নথি, রাজনৈতিক সংগ্রামের স্মৃতি ও ঐতিহাসিক দলীয় ডকুমেন্টস সংরক্ষিত ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পরই ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম ঘটনাস্থলে যান। তিনি বলেন, বিএনপির ইতিহাস মুছে ফেলার পরিকল্পিত হামলা। এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

প্রয়াত নাজমুল হকের বড় ছেলে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক বলেন, আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। ছোট ছেলে নাদিমুল হক বলেন, আমরা শুধু একটি ঘর হারাইনি, হারিয়েছি বিএনপির রাজনৈতিক সংগ্রামের দলিল। এটি নিছক দুর্ঘটনা নয়, এটি বিএনপির অস্তিত্বের উপর আঘাত।

পৌর বিএনপির সাবেক আহবায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য ফজলুল হক বলেন, এটা পরিকল্পিত এবং গভীর ষড়যন্ত্রের অংশ। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিবে বলে আশা করি।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্তে তদন্ত চলছে। এদিকে এঘটনায় স্থানীয়ভাবে অসন্তোষ ও দলীয় উত্তেজনা বিরাজ করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গফরগাঁওয়ে বিএনপির সাবেক আহ্বায়কের বাড়িতে আগুন

পোষ্টের সময় : ০৯:৪৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫