ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দীর্ঘ প্রায় ১৩ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ আগস্ট) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর ওলামা দলের উদ্যোগে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা কাজী তাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওঃ এইচ. এম শামীম হোসাইন এবং উত্তর জেলা ওলামা দলের যুগ্ম-আহ্বায়ক ও ঈশ্বরগঞ্জ উপজেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব ওসমান গণী বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক একেএম হারুন-অর রশিদ, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম ঝিকু,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার আলীসহ জেলা ওলামা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
ময়মনসিংহ উত্তর জেলা ওলামা দলের যুগ্ম-আহ্বায়ক ও ঈশ্বরগঞ্জ উপজেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব ওসমান গণী বকুল বলেন, ‘দীর্ঘ ১৩ বছর পর ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০১৩ সালে ঈশ্বরগঞ্জ উপজেলা ওলামা দলের কর্মী সম্মেলন হয়েছিল। সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত। উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ভাইয়ের নেতৃত্বে জাতীয়তাবাদী ওলামা দল ঈশ্বরগঞ্জ শাখাকে ‘রাজপথের শক্তি’ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।’





















