০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরীপুরে পৌর প্রশাসনের অভিযানে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা। এর আগে অবৈধ দোকান মালিকদের একাধিকবার নোটিশ করা হয়েছে ও স্থাপনা সরাতে মাইকিং করে নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার দুপুর ১২টায় হারুন পার্ক এলাকা থেকে উত্তর বাজার মোড় পর্যন্ত সড়কের দুইপাশে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। বাজারের পূর্ব ও পশ্চিম লাইনে থাকা ছাউনি, অস্থায়ী দোকান, চা-স্টল, সবজি, কাপড়, স্টেশনারিসহ সকল ধরনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে পৌর প্রশাসন। এছাড়াও চান্দিনা ভিটার যে সব ভূমি মালিক দোকান ও বাসাবাড়ির স্থাপনার সামনের অংশ পৌরসভার জায়গায় নির্মাণ করেছেন, সেসব স্থাপনাও ভেঙে ফেলা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- গৌরীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাসান জাকির, পৌরসভার সহকারী প্রকৌশলী মদন মোহন দাস, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি মোঃ কামরুজ্জামান, লাইসেন্স পরিদর্শক আতাউর রহমান আতা, পৌর খাদ্য পরিদর্শক শফিকুল ইসলাম প্রমুখ।

পান ব্যবসায়ী তমিজ উদ্দিন (৭৬) বলেন আমার আশংকা কয়েকমাস পর আবার সব দখল হয়ে যাবে, তখন এই ৭৬ বছর বয়সে আমি ২২ বছরের পুলাপাইনের সাথে ধাক্কা ধাক্কি করতে পারব না, হার্ট অ্যাটাক করে এমনিতেই মরে যাব।

গৌরীপুর পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা বলেন- নোটিশ ও মাইকিং করার পর অনেকেই তাদের স্থাপনা সরিয়ে নিয়েছিলেন। যারা নেয়নি আজ অভিযানে তাদের উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনার উচ্ছেদকৃত ব্যবসায়ীদের পৌরসভার নিজস্ব মার্কেট নতুন কাঁচা বাজার ও কালিপুর দৈনিক বাজারে দোকান ও পজিশন বরাদ্দ দেয়া হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন ৪৯ ব্যাচ 

23 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গৌরীপুরে পৌর প্রশাসনের অভিযানে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ

পোষ্টের সময় : ০৮:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫