১২:৩০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের একটি মডেল: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের একটি মডেল হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন আসলে জাতীয় নির্বাচনের একটি মডেল। এখানে সব শতভাগ শিক্ষিত লোকজন ভোট দিচ্ছে এবং যাঁরা ভোট কার্য পরিচালনা করছেন তাঁরা আরও উচ্চশিক্ষিত। তবে জাতীয় নির্বাচনে এত সংখ্যক উচ্চশিক্ষিত লোক ভোট পরিচালনা এবং ভোটার হিসেবে থাকবেন না।’

তিনি আরও বলেন, ডাকসুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন। পর্যায়ক্রমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা রয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জাতীয় নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণকে গুরুত্ব দেওয়া হয়েছে। সে সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের একটি মডেল: স্বরাষ্ট্র উপদেষ্টা

পোষ্টের সময় : ০২:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫