ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখার লক্ষে ঈশ্বরগঞ্জ পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ(১১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার উপজেলার সৈয়দভাকুরী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, আব্দুর রশিদ রেজা-ই- করিম সরকারি প্রাথমিক বিদ্যালয় , দরুন বড়ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামিয়া দারুন তাকওয়া আদর্শ মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রায় ৯ শতাধিক বিভিন্ন প্রজাতের ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন।
এসময় সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ যে অপরিহার্য ভুমিকা পালন করবে, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন, শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, উপজেলা যুবদলনেতা শফিক,মিলন,সোহেল , পৌর মৎস্য দলের সাবেক সাধারণ সম্পাদ লুৎফুল কবির লিন্টু,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিকরুল হাসান জিকু, পৌর ছাত্রদলের সিনি. যুগ্ম আহবায়ক নাজমুল আলম সোহাগ, শ্রমিক দলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

























