০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কায় নিহত ১, আহত ১২

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৯:৩১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৪১ ভিউ :

ময়মনসিংহের ভালুকায় শ্রমিকবাহী বাসের সঙ্গে একটি লড়ি গাড়ির সংঘর্ষে ছোটন কুমার দে (৪৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১২ জন শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘরাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছোটন কুমার দে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দাবগ্রামের সচিন চন্দ্র দের ছেলে এবং তিনি স্থানীয় স্কয়ার অ্যাপারেলস কারখানার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কয়ার অ্যাপারেলস কারখানার শ্রমিকবাহী একটি বাস ভালুকার দিকে আসছিল। পথিমধ্যে বাঘরাপাড়া এলাকায় পৌঁছালে বাসটি একই দিকে চলমান পল্লী বিদ্যুতের খুঁটি বোঝাই একটি লড়ির পেছনে ধাক্কা দেয়। ধাক্কার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই বহু শ্রমিক আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালায় এবং আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ছোটন কুমার দে-কে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সংঘর্ষের পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শ্রমিক ছোটন কুমার দে মরদেহ থানায় রাখা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কায় নিহত ১, আহত ১২

পোষ্টের সময় : ০৯:৩১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫