জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভোজ্যতেল আমদানিতে উৎসে ১ শতাংশ কর আরোপ করেছে। গতকাল রাতের প্রজ্ঞাপনে জানানো হয়, সয়াবিন, সানফ্লাওয়ার, ভুট্টা এবং পাম তেল—পরিশোধিত কিংবা অপরিশোধিত—সব ধরনের তেলের ক্ষেত্রেই এই কর প্রযোজ্য হবে। এর ফলে পূর্বের কর অব্যাহতি বাতিল হলো।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৫০ টাকায় স্থির রয়েছে। নতুন এ কর আরোপে আমদানিকারকদের ব্যয় বাড়বে, যার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরকার বলছে, এ উদ্যোগ রাজস্ব আয় বাড়াতে সহায়ক হবে। তবে বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষকে বাড়তি মূল্য দিতে হলে বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।
স্টাফ রিপোর্টার 
























