০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তালা ভেঙে পত্রিকা অফিসে চুরি

তালা ভেঙে নড়াইল পৌরসভার আলাদাতপুর এলাকায় ‘সাপ্তাহিক নড়াইল কণ্ঠ’ পত্রিকার অফিসে চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তরা অফিসের তালা ভেঙে প্রবেশ করে মূল্যবান মালামাল নিয়ে যায়।

পরে পত্রিকা অফিসে চুরির খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

অফিস সূত্রে জানা যায়, চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে, সনি ক্যামেরা ৬৪০০ 4K সেট (আনুমানিক মূল্য ২ লাখ টাকার বেশি), একটি মনিটর (মূল্য প্রায় ৩ হাজার ৫০০ টাকা), একটি রাউটার ও সেট (প্রায় সাড়ে ৩ হাজার টাকা), একটি গিম্বেল (৩০ হাজার টাকা), একটি ল্যাপটপ (প্রায় ৩০ হাজার টাকা) এবং একটি নতুন পেনড্রাইভ (৫০০ টাকা)। চুরিকৃত সামগ্রীর মোট আনুমানিক মূল্য আড়াই লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে সাপ্তাহিক নড়াইল কণ্ঠ এর সম্পাদক কাজী হাফিজুর রহমান বলেন, এ ঘটনা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা সবসময় ন্যায় ও নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশের চেষ্টা করেছি। এত বছর কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। অথচ এবার অফিসের মূল সরঞ্জামই চুরি হয়ে গেল। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং দোষীদের আইনের আওতায় আনুক।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, সম্প্রতি নড়াইলে চুরি বেড়েছে ব্যাপক আকারে। গত ২০ আগস্ট রাতে শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারে ভুঁইয়া শপিং মলের ৯টি দোকান ঘর চুরি হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তালা ভেঙে পত্রিকা অফিসে চুরি

পোষ্টের সময় : ১০:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫