০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টি-ব্যাগে বিপজ্জনক ভারী ধাতু, ভোক্তায় আতঙ্ক

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৪:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪২৪ ভিউ :

বাংলাদেশে বাজারজাত বিভিন্ন টি-ব্যাগ প্যাকেটে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ মাত্রায় ভারী ধাতু পাওয়া গেছে বলে জানিয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। সম্প্রতি সংগঠনটির পরিচালিত এক গবেষণায় জানা যায়, এসব টি-ব্যাগে ক্রোমিয়াম, সীসা, পারদ ও আর্সেনিকের পরিমাণ আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার তুলনায় বহুগুণ বেশি।

গবেষণার জন্য সংগ্রহ করা হয় ১৩টি নমুনা—এর মধ্যে ১২টি টি-ব্যাগ ও একটি খোলা চা পাতা। ফলাফলে দেখা যায়, কিছু প্যাকেটে ক্রোমিয়ামের মাত্রা দাঁড়িয়েছে ১৬৯০ পিপিএম, যেখানে অনুমোদিত সীমা মাত্র ৫ পিপিএম। একইভাবে সীসার উপস্থিতি ৫১ পিপিএম, পারদের মাত্রা ১০৮ পিপিএম এবং আর্সেনিক ১৪ পিপিএম পর্যন্ত পাওয়া গেছে, যা গ্রহণযোগ্য মানের বহু গুণ বেশি।

সংস্থাটি জানায়, এই পরিস্থিতি ভোক্তাদের মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন। কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি একটি জাতীয় জরিপে উঠে আসে, প্রতিদিন অধিকাংশ মানুষ অন্তত ২-৩ কাপ চা পান করেন; অনেকেই দিনে ৪ কাপ বা তার বেশি পান করেন। তবে তাদের মধ্যে সচেতনতার অভাব থাকায় এই ঝুঁকি সম্পর্কে খুব কম মানুষই জানেন।

ইএসডিওর দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

টি-ব্যাগে বিপজ্জনক ভারী ধাতু, ভোক্তায় আতঙ্ক

পোষ্টের সময় : ০৪:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫