০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ব্লক বাংলাদেশি জুলাই অভ্যুত্থান প্রামাণ্যচিত্র

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৫:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৪৪ ভিউ :

বাংলাদেশের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্যচিত্র ‘৩৬ জুলাই : রাষ্ট্র বনাম নাগরিক’ ভারতে ইউটিউবে দেখা যাচ্ছে না। এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার। তাঁর দাবি, ভারতীয় কর্তৃপক্ষ জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণ দেখিয়ে ভিডিওটি ব্লক করেছে। ফলে দেশটির দর্শকরা ইউটিউবে এটি চালাতে গেলে সীমাবদ্ধতার বার্তা পাচ্ছেন।

ডকুমেন্টারিটি এর আগে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় এবং দর্শকমহলে সাড়া ফেলে। পরে সেটি ইউটিউবে আপলোড করা হলে ভারতে তা বন্ধ করে দেওয়া হয়। পরিচালক জানান, এতে কোনোভাবেই এমন উপাদান নেই যা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বা জনশৃঙ্খলা বিঘ্নিত করবে। বরং এতে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও সাধারণ মানুষের অবস্থান তুলে ধরা হয়েছে।

সৌমিত্র দস্তিদার বিস্ময় প্রকাশ করে বলেন, ভারতে যেখানে রাজনৈতিকভাবে বিতর্কিত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রগুলো সহজেই প্রদর্শিত হচ্ছে, সেখানে একটি প্রতিবেশী দেশের জনগণের সংগ্রামকে ঘিরে নির্মিত কাজ দেখাতে বাধা দেওয়া অস্বাভাবিক। তাঁর মতে, দর্শকদের চোখের সামনে সত্য ঘটনাগুলো আড়াল করার প্রচেষ্টা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে, মতপ্রকাশের স্বাধীনতা ও বিকল্প ইতিহাসচর্চা কতটা নিরাপদ ভারতে, বিশেষ করে যখন প্রতিবেশী দেশের কোনো ঘটনার ওপর আলোকপাত করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতে ব্লক বাংলাদেশি জুলাই অভ্যুত্থান প্রামাণ্যচিত্র

পোষ্টের সময় : ০৫:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫