০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গা পূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজা অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে মোট ৩২ লাখ টাকা অনুদান এবং প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে, যাতে পূজার আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনকালে তিনি বলেন, দুর্গাপূজা একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান। তাই এর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধর্মের মানুষ একসাথে কাজ করবে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ব্যবস্থা এবং ২৪ ঘণ্টার নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সরকারি বাহিনী ছাড়াও প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা তদারকি করবেন।

তিনি আরও বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং সকলকে উৎসব আনন্দে অংশগ্রহণ করতে সহায়তা করতে আমরা সকল পদক্ষেপ নিয়েছি। সব ধর্মের মানুষ মিলে যেন একটি শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে পারে, সেদিকেই আমাদের মনোযোগ থাকবে।”

স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক সংহতি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পূজা কমিটির সঙ্গে নিয়মিত বৈঠক করা হয়েছে। এতে পূজার সকল কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দুর্গা পূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

পোষ্টের সময় : ০১:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫