০২:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় নতুন খাদ্য গুদাম নির্মাণ প্রকল্প পরিদর্শনে উপদেষ্টা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নতুন খাদ্য গুদাম নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন আন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রোববার সকালে তিনি আনোয়ারা সদরে নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন গুদামসহ প্রকল্পের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তিনি কাজ সময়মতো শেষ করার জন্য স্পষ্ট ও কঠোর নির্দেশ দেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন কৌশলগত স্থানে ‘নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ প্রকল্পের আওতায় আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপে মোট তিনটি গুদাম নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের মোট খরচ ১০ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৩২ টাকা। নির্মাণকাজের মেয়াদ আগামী বছরের জুলাই মাসে শেষ হওয়ার কথা।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, “আনোয়ারায় ইতিমধ্যে ১ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন একটি গুদাম রয়েছে। এখন আরও ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন নতুন গুদাম নির্মাণ করা হচ্ছে। কাজের অগ্রগতি সন্তোষজনক, আশা করছি আগামী জুনের মধ্যে সম্পন্ন হবে।”

পরিদর্শনে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতুল আকসা।

নতুন গুদাম নির্মাণের মাধ্যমে দেশের খাদ্য মজুত ও সরবরাহ ব্যবস্থার উন্নতি হবে। এটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চট্টগ্রাম অঞ্চলের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আরও দৃঢ় ও কার্যকর করবে। সরকারি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, এই গুদাম তৈরি হলে স্থানীয় ও জাতীয় পর্যায়ে খাদ্য সঙ্কট কমাতে এবং জরুরি পরিস্থিতিতে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আনোয়ারায় নতুন খাদ্য গুদাম নির্মাণ প্রকল্প পরিদর্শনে উপদেষ্টা

পোষ্টের সময় : ১২:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫