০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধলেশ্বরীতে গোসল করতে নেমে তিন শিশু নিখোঁজ

টাঙ্গাইল সদর উপজেলার ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তিন শিশু স্রোতে ভেসে নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার দুপুরে উপজেলার চারাবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুটির নাম মনিরা (১১)। সে মাহমুদ নগর এলাকার মনিরুল ইসলামের মেয়ে। আর নিখোঁজ দুই শিশু হলো—একই এলাকার বোরহানের মেয়ে আছিয়া (১২) ও মাফিয়া (৯)। তারা সম্পর্কে খালাতো বোন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন জানান, শনিবার দুপুরে মনিরা তার দুই খালাতো বোন আছিয়া ও মাফিয়াকে নিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে। হঠাৎ নদীর গভীর স্রোতে তিনজনই তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

দীর্ঘ সময় অনুসন্ধানের পর সন্ধ্যায় মনিরার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। তবে বাকি দুই শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি জানান, রাত ঘনিয়ে আসায় উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু করা হবে।

ওসি তানভীর আহমেদ আরও জানান, শুক্রবার দুই শিশু খালার বাড়িতে বিয়ের দাওয়াতে আসে। পরদিন দুপুরে পরিবারের অগোচরে তারা নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের মাতম চলছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, নদীর পানির স্রোত প্রবল থাকায় উদ্ধার কাজ বেশ কঠিন হয়ে পড়েছে। স্থানীয়রাও ফায়ার সার্ভিসের সঙ্গে সহযোগিতা করছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ধলেশ্বরীতে গোসল করতে নেমে তিন শিশু নিখোঁজ

পোষ্টের সময় : ১১:৫৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫