০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালককে নৃশংসভাবে কুপিয়ে-পিটিয়ে হত্যা,গ্রেপ্তার দুই

জমি সংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খোকন মিয়াকে (৫৫) নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

এ নিয়ে আজ(৪ অক্টোবর) সকালে নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।এঘটনায় অভিযান চালিয়ে সোহাগ মিয়া(২৫),জোসনা আক্তার বেলিকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।তার আগে গতকাল শুক্রবার দিনগত রাত ১০ টার দিকে মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা-৯৯৯ কল পেয়ে খোকনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত খোকন মিয়া কর্মা গ্রামের কছুমদ্দিনের ছেলে।

সরেজমিন পরিদর্শনকালে নিহতের পরিবার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহতের চাচাতো ভাই নজরুল ইসলাম(২৮), বদরউদ্দিন আল সানি বাদল(৪৫), মঞ্জু মিয়া(৩৫),মোসলেম উদ্দিন(৫৫), একলাস চৌধুরী(৪০) এবং রাসেল মিয়া,হানিফ মিয়া,সাকিবসহ অন্তত ১০-১৫ জনের সংঘবদ্ধ একটি দল ইজিবাইক চালক খোকন মিয়ার ওপর দেশীয় অস্ত্রেশস্ত্রে অতর্কিত হামলা চালায়। পরিবারের অভিযোগ, হামলার পর বাড়িঘর লুট করে নিয়ে যায় নজরুলরা।

নিহত খোকন মিয়ার বাবা কছুমদ্দিন(৭৫)বলেন,’নজরুল, তার চার ভাই এবং ভারাটে গুন্ডাসহ ১০-১৫ মিলে আমার ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। আমার ছেলের বাম হাত কুপিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে। মাথায় তিনটা কোপ, দুই পা ভেঙ্গে থেঁতলিয়ে ফেলছে। আমি হত্যার বিচার চাই।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত খোকন মিয়ার ভাতিজা তরিকুল ইসলাম(১৮) জানান,’প্রতিপক্ষের নজরুল ইসলাম ১০-১৫জনের সংঘবদ্ধ একটি দল খোকন চাচার ওপর হামলা করে। আমি দেখে ফেললে আমাকেও খুন করার উদ্দেশে ধাওয়া করে। আমি প্রাণ রক্ষায় দৌঁড় দিই।

এবিষয়ে জানতে অভিযুক্ত নজরুল ইসলামের বাড়িতে গেলে তাদের বাড়ি তালাবন্ধ পাওয়া যায়। তাদের ব্যবহৃত একাধিক মোবাইল নম্বরে কল করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর বলেন,’জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গুরুতর আহত খোকন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুরতহাল সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার এজহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালককে নৃশংসভাবে কুপিয়ে-পিটিয়ে হত্যা,গ্রেপ্তার দুই

পোষ্টের সময় : ০৯:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫