০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম অবমাননার অভিযোগে মদনে যুবক গ্রেফতার

নেত্রকোনার মদনে ধর্ম অবমাননার অভিযোগে ফাহাদ (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে মদন থানার পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাত আনুমানিক ৩ টার দিকে মদন বাজার এলাকার তার নিজ বাসা থেকে ফাহাদকে গ্রেফতার করা হয়।

ফাহাদ উপজেলা মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের সম্রাটের ছেলে। তারা দীর্ঘদিন ধরে পৌর সদরের মদন বাজার এলাকায় বসবাস করছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফাহাদ “বঙ্গ টাইমস” নামের একটি ফেসবুক আইডি খুলে সেখানে বিভিন্ন ধরনের সংবাদ উপস্থাপন করে আসছে। নিজেকে সম্পাদক দাবি করে তার ফেসবুক আইডির জন্য সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

“বঙ্গ টাইমস” আইডি দিয়ে সম্প্রতি হিন্দু ধর্মের দেবতার ছবি বাথরুমে ফেলে হারপিক ঢেলে ভিডিও প্রকাশ করে। বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হলে গতকাল সোমবার রাত অভিযান চালিয়ে ফাহাদ কে আটক করে পুলিশ। এ ঘটনায় মদন থানার এস আই আব্দুল্লাহ আল রাহিদ বাদী হয়ে মঙ্গলবার ফাহাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ধারায় মামলা দায়ের করেন। তাকে মঙ্গলবার নেত্রকোনা আদালতে পাঠায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ জানান, ধর্ম অবমাননা অভিযোগে ফাহাদ নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে মঙ্গলবার বিকেলে নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ধর্ম অবমাননার অভিযোগে মদনে যুবক গ্রেফতার

পোষ্টের সময় : ০৯:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫