১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামসহ চার জেলায় নতুন ডিসি নিয়োগে

দেশের প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বন্দরনগরী চট্টগ্রামসহ চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ কার্যকর করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে দুই জেলায় বর্তমান ডিসিদের বদলি করা হয়েছে, অন্য দুই জেলায় নতুনভাবে পদায়ন হয়েছে।

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের নতুন ডিসি হিসেবে বদলি করা হয়েছে। এর আগে চট্টগ্রামের ডিসি ফরিদা খানমকে প্রত্যাহার করে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে সেখানে বদলির আদেশ দেওয়া হলেও সাম্প্রতিক বিতর্কের কারণে তা বাতিল করা হয়। ফলে আব্দুল আউয়াল নওগাঁতেই দায়িত্বে থাকছেন।

অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের নতুন ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিজ আফছানা বিলকিস মাদারীপুরের জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ মনিরা হককে ফেনীর ডিসি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাদের জনস্বার্থে অবিলম্বে তাদের নির্ধারিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে দায়িত্বগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, সম্প্রতি কয়েকজন জেলা প্রশাসক পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হয়েছেন, কিন্তু তারা এখনো পূর্বের পদে কর্মরত। খুব শিগগিরই তাদের প্রত্যাহার করে মন্ত্রণালয় বা বিভিন্ন দপ্তরে দায়িত্ব দেওয়া হবে। এই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবেই নতুন নিয়োগগুলো দেওয়া হয়েছে।

প্রশাসনের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা জানান, সরকারের লক্ষ্য হলো অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের মাঠ প্রশাসনে নিয়োগ দিয়ে উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করা। নতুন পদায়নগুলো মাঠ পর্যায়ে কার্যক্রমে গতি আনবে এবং জনসেবাকে আরও কার্যকর করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চট্টগ্রামসহ চার জেলায় নতুন ডিসি নিয়োগে

পোষ্টের সময় : ০৯:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫