১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘অগ্নিকান্ড-ভূমিকম্প মোকাবেলায় সাহস ও সচেতনতা জরুরি’

অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যক্তিগত পর্যায়ে সবাইকে সাহস ও নিরাপত্তা বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানজিদা রহমান।

ইউএনও বলেন,অগ্নিকান্ড ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্ঘটনা ঘটলে কী কী করতে হবে সেগুলো প্রচার করা প্রয়োজন। অগ্নিকান্ড ও ভূমিকম্প মোকাবেলায় সাহস ও সচেতনতা খুবই জরুরি।

আজ (১৩ অক্টোবর) রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠানের শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে ইউএনও এসব কথা বলেন।

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিডিএম) আয়োজনে চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে মহড়াটি পরিচালনা করে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের লোকজনও অংশ নেন। এসময় শিক্ষার্থীদের সামনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডকালীন তাৎক্ষণিক করণীয়, মানুষকে উদ্ধার করার কৌশল এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার পদ্ধতি বাস্তবভাবে উপস্থাপন করা হয়। মহড়াটির নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার রাম প্রসাদ পাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানজিদা রহমানের সভাপতিত্বে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম,চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘অগ্নিকান্ড-ভূমিকম্প মোকাবেলায় সাহস ও সচেতনতা জরুরি’

পোষ্টের সময় : ০৯:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫