১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হবে: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “জুলাই জাতীয় সনদ ২০২৫” দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণার উৎস হিসেবে এই সনদটি পাঠ্যবইয়ে স্থান পাবে বলেও ঘোষণা দেন তিনি।

শুক্রবার বিকেল ৫টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। ড. ইউনূস বলেন, “আজকের এই দিনটি বাংলাদেশের জন্য গর্বের। এটি কেবল একটি সনদ নয়, বরং নতুন বাংলাদেশের সূচনার প্রতীক।”

তিনি আরও বলেন, এই সনদ ভবিষ্যতে দেশের রাজনৈতিক সংস্কৃতি, নীতি ও সমাজ গঠনে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। “আজ আমরা এমন একটি ঐতিহাসিক নথিতে স্বাক্ষর করছি, যা আগামী প্রজন্মকে শেখাবে কিভাবে একসঙ্গে কাজ করে পরিবর্তন আনা যায়,”—যোগ করেন তিনি।

ড. ইউনূস জানান, দেশের অর্ধেক জনগণ ২৭ বছরের নিচে বয়সের তরুণ। এই তরুণ প্রজন্মই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের জন্যই ‘জুলাই সনদ’ পাঠ্যপুস্তকে যুক্ত করা হবে, যাতে তারা শিখতে পারে ঐক্য, গণতন্ত্র ও ন্যায়ের মূল্যবোধ।

অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক দলগুলোর নেতারাও একমত হন যে, এ সনদ জাতিকে বিভাজনের রাজনীতি থেকে মুক্ত করবে। এটি হবে একটি সাধারণ নাগরিক চুক্তি, যেখানে সবাই দেশের উন্নয়ন, সুশাসন ও মানবিক মূল্যবোধের পক্ষে থাকবে।

ড. ইউনূস বলেন, “এটি কেবল বাংলাদেশ নয়, বিশ্বের জন্যও একটি উদাহরণ হয়ে উঠবে। বহু দেশ এই উদ্যোগ থেকে শিক্ষা নিতে পারবে।” তিনি আশা প্রকাশ করেন, আগামী প্রজন্ম এই সনদের মূলনীতি ধরে এগিয়ে গিয়ে বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

জাতীয় সংসদ চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠান শেষে উপস্থিত জনতা ‘নতুন বাংলাদেশ’-এর শপথ নেয়। সবাই এক কণ্ঠে উচ্চারণ করেন—“আমরা পরিবর্তনের অংশ হতে চাই।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জুলাই সনদ পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হবে: ড. ইউনূস

পোষ্টের সময় : ০৮:১৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫