১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাময়িকভাবে স্থগিত কক্সবাজার আন্তর্জাতিক ফ্লাইট!

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন-১ শাখার সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভিন স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয় সোমবার (২৭ অক্টোবর)।

চিঠিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে কোনো আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট পরিচালিত হবে না। পাশাপাশি নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট পুনরায় চালুর আগে কক্সবাজার বিমানবন্দরকে নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট বা জরুরি অবতরণের (ইমারজেন্সি/ডাইভারশন) জন্য ব্যবহার না করতে অনুরোধ জানানো হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, কক্সবাজার বিমানবন্দর এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে এই নির্দেশ যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৬ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার সিদ্ধান্তও স্থগিত করা হয়। চলতি বছরের ২ অক্টোবর থেকেই দেশি ও বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছিল। এরপর ১২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিমানবন্দরটিকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা দেয় মন্ত্রণালয়ের সিএ-১ শাখা।

কিন্তু মাত্র ১৪ দিনের মধ্যেই সরকার সেই ঘোষণাটি স্থগিত করে দিয়েছে। প্রশাসনিক ও কারিগরি কিছু সীমাবদ্ধতা এবং অবকাঠামোগত প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এই বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা নেয় সরকার। ইতিমধ্যে এখানে রানওয়ে সম্প্রসারণ, টার্মিনাল ভবন নির্মাণ এবং নেভিগেশন সিস্টেম স্থাপনসহ নানা উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সাময়িকভাবে স্থগিত কক্সবাজার আন্তর্জাতিক ফ্লাইট!

পোষ্টের সময় : ০৫:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫