০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশের খসড়া প্রকাশ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রাজনৈতিক সংস্কারের ধারাবাহিকতায় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫–এর খসড়া প্রকাশ পেয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে এ খসড়া হস্তান্তর করেন।

এই খসড়ায় উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং এর ফলেই ৫ আগস্ট তৎকালীন কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটে। পরদিন সংসদ ভেঙে দিয়ে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়।

সংবিধান, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কাঠামোতে সংস্কার আনতে সরকার গঠন করে ছয়টি কমিশন, যারা তাদের প্রস্তাব জমা দেয়। পরবর্তীতে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সমন্বয়ে, যারা যৌথভাবে জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণয়ন করে।

এই সনদের ভিত্তিতে প্রণীত “বাস্তবায়ন আদেশ” অনুযায়ী জনগণের অনুমোদনের জন্য গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। গণভোটে ইতিবাচক ফলাফল এলে গঠিত হবে “সংবিধান সংস্কার পরিষদ”, যা নতুন সাংবিধানিক কাঠামো তৈরি করবে। পরিষদের কার্যক্রম সর্বোচ্চ ২৭০ দিনের মধ্যে সম্পন্ন করার প্রস্তাবও খসড়ায় অন্তর্ভুক্ত হয়েছে।

এছাড়া এতে বলা হয়েছে, সংস্কার সম্পন্ন হওয়ার পর একটি উচ্চকক্ষ (Upper House) গঠন করা হবে, যা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতিতে প্রতিষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে এই প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা জারির ক্ষমতাও আদেশে সংরক্ষিত থাকবে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “এই সনদ গণতন্ত্র ও সুশাসন পুনরুদ্ধারের রোডম্যাপ। গণভোটের মাধ্যমে জনগণই এর বৈধতা দেবে।”

অন্তর্বর্তী সরকারের সূত্র জানায়, গণভোট আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে এবং শিগগিরই তা জাতীয়ভাবে ঘোষণা করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, নিহত ৭ পুণ্যার্থী

মার্কিন সেনা ধরিয়ে দিলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশের খসড়া প্রকাশ

পোষ্টের সময় : ০৫:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫