১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগর হাসপাতালে যুবদল-ছাত্রদলের তাণ্ডব, আহত ৪

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাণ্ডব চালিয়েছে যুবদল ও ছাত্রদলের একদল কর্মী। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত এই হাসপাতালে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় এক যুবদল কর্মীর শিশুপুত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয়।

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীফলকাঠি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয় তিন বছরের নিশাত, যুবদল কর্মী রাহিম ইসলামের ছেলে। গুরুতর আহত শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। তবে খানপুর এলাকায় পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়। এরপর ক্ষুব্ধ স্বজনরা অ্যাম্বুলেন্সে করে শিশুটির মরদেহসহ হাসপাতালের জরুরি বিভাগে ফিরে আসে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ফেরার পরপরই ২৫-৩০ জন যুবদল ও ছাত্রদলের কর্মী ১০-১২টি মোটরসাইকেলে করে এসে হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে সহকারী মেডিকেল অফিসার ডা. আবদুল আজিজের ওপর হামলা চালায়। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহমান চিকিৎসককে রক্ষার চেষ্টা করলে তিনিও মারধরের শিকার হন। তাঁদের সঙ্গে থাকা ব্যবসায়ী আব্দুল মজিদ ও গাড়িচালক নুরুজ্জামানও আহত হন। খবর পেয়ে ওসি হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

ডা. আবদুল আজিজ জানান, শিশুটির মাথার হাড় ভেঙে মগজ বেরিয়ে এসেছিল, যা উপজেলা পর্যায়ে চিকিৎসা সম্ভব নয়। তাই দ্রুত রেফার করা হয়েছিল। তিনি বলেন, “এর প্রায় আধঘণ্টা পর একদল লোক এসে আমাকে মারধর করে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, হামলার সময় রোগী ও চিকিৎসকরা আতঙ্কিত হয়ে পড়েন। নিরাপত্তাহীনতায় তারা এখন ভুগছেন। হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শ্যামনগর হাসপাতালে যুবদল-ছাত্রদলের তাণ্ডব, আহত ৪

পোষ্টের সময় : ০৭:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫