১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাল টাকায় কেনাকাটা, কৃষক দল নেতা আটক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জাল টাকা ব্যবহার করে কেনাকাটার অভিযোগে স্থানীয় কৃষক দলের এক নেতাকে জনতা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজারে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. নুর আলম (৩৫)। তিনি নোয়াখালী সদর উপজেলার পূর্ব চর মটুয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে এবং ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নুর আলম বাজারের একটি মুদিদোকানে গিয়ে সুজি কিনে এক হাজার টাকার একটি নোট দেন। দোকানদার নোটটি হাতে নিয়েই সন্দেহ প্রকাশ করেন, কিন্তু ততক্ষণে নুর আলম ফেরত টাকা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরে দোকানদার বিষয়টি অন্য দোকানিদের জানান এবং নোটটি যাচাই করে দেখা যায়, সেটি জাল। বাজারের অন্যান্য দোকানিরা মিলে নুর আলমকে কাছাকাছি রাস্তায় ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদে তিনি জাল নোট ব্যবহারের বিষয়টি স্বীকার করেন। এ সময় তাঁর কাছ থেকে আরও ২৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে চর জব্বর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, নুর আলমের বিরুদ্ধে রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নুর আলম একটি জাল নোট চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। এই চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় বিভিন্ন দোকানে জাল টাকার লেনদেন বেড়েছে। পুলিশের দাবি, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ, যারা গ্রামের বাজারগুলোকে লক্ষ্য করছে। প্রশাসন জানিয়েছে, এই ধরনের অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং স্থানীয় জনগণ জাল টাকা প্রতিরোধে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জাল টাকায় কেনাকাটা, কৃষক দল নেতা আটক

পোষ্টের সময় : ১১:২০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫