১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুফার হাতে অপহৃত শিশু, বাগেরহাটে উদ্ধার

কুমিল্লার চান্দিনা থেকে অপহৃত ছয় বছরের মাদরাসাছাত্র মোহাম্মদ আলীকে বাগেরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফা মোহাম্মদ হানিফকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বাগেরহাট জেলার রামপাল থানা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

অপহৃত শিশু মোহাম্মদ আলী চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের পাঁচধারা গ্রামের রুহুল আমিন ও নাহিদা আক্তারের ছেলে। সে চান্দিনার মহারং জাফর আলী মুন্সি মারকাজুল উলুম আল-ইসলামিয়া মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গ্রেফতার হানিফ কুমিল্লা সদর উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং শিশুটির ফুফা।

পারিবারিক সূত্র জানায়, হানিফের স্ত্রী ফাতেমার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি ঝগড়ার একপর্যায়ে ফাতেমা স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে হানিফ নিজের শ্যালকের ছেলে মোহাম্মদ আলীকে বুধবার সকালে মাদরাসা থেকে অপহরণ করে পালিয়ে যান।

শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হয় যে, হানিফই শিশুটিকে নিয়ে গেছে। এরপর শিশুটির মা নাহিদা আক্তার চান্দিনা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

চান্দিনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করে। পরদিন সকালে রামপাল থানায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং হানিফকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার রাত আটটার দিকে আসামিকে চান্দিনা থানায় নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, শুক্রবার সকালে আসামি ও ভিকটিমকে আদালতে হাজির করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পরিবার ও এলাকাবাসী শিশুটিকে জীবিত ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফুফার হাতে অপহৃত শিশু, বাগেরহাটে উদ্ধার

পোষ্টের সময় : ১১:৩৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫