০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো বাবার

নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। অভিযুক্ত ছেলে সাজ্জাদ মিয়া মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

শনিবার (১ নভেম্বর) রাত দশটার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) মানসিক ভারসাম্যহীন। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার শেষে নিজ ঘরে শুয়ে পড়েন মোস্তফা। এসময় হঠাৎ ছেলে সাজ্জাদ ঘরে ঢুকে বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন। লাঠির আঘাতে ঘটনাস্থলেই মোস্তফা মারা যান।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, ছেলের হাতে মোস্তফা নামের এক ব্যাক্তি খুন হয়েছেন। ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে শুনেছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাম নিয়ন্ত্রণে আসতে দুই-তিন মাস লাগবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো বাবার

পোষ্টের সময় : ০৯:০০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫