১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে স্থবির মহাসড়ক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃত্যুর প্রতিবাদে সহকর্মীরা সোমবার (৩ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে, এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটে মদনপুর ইউনিয়নের লারিজ ফ্যাশন কারখানার সামনে। মৃত শ্রমিকের নাম রিনা (৩০), তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুলালের মেয়ে।

সহকর্মী আসমা জানান, রোববার রাতে কাজের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিনা। তিনি বিশ্রাম বা ছুটি চাইলে কর্তৃপক্ষ তা অনুমতি না দিয়ে কাজ চালিয়ে যেতে বলেন। কিছুক্ষণ পর মাথা ঘুরে মেঝেতে পড়ে যান রিনা। সহকর্মীরা দ্রুত তাঁকে স্থানীয় ঈদগাঁ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সোমবার সকালে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। এতে মদনপুর থেকে কাঁচপুর পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজটের।

এ বিষয়ে কাঁচপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

অন্যদিকে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইনচার্জ সেলিম বাদশা বলেন, লারিজ ফ্যাশনের কর্মী রিনা অসুস্থ হয়ে মারা যাওয়ার পর সহকর্মীরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

রিনার মৃত্যুর ঘটনায় কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে স্থবির মহাসড়ক

পোষ্টের সময় : ০৪:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫