আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামালপুর জেলার পাঁচটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী— জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-২ (ইসলামপুর) আসনে সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মো. ফরিদুল কবির শামীম তালুকদার, এবং জামালপুর-৫ (সদর উপজেলা) আসনে শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ের জরিপ ও স্থানীয় নেতাদের মতামতের ভিত্তিতে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই অন্যান্য জেলার প্রার্থী তালিকাও প্রকাশ করা হবে।
স্টাফ রিপোর্টার 






















