০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় মাছের চিকিৎসায় অনন্য ‘মৎস্য হাসপাতাল’

মাছের রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য খুলনায় প্রথমবারের মতো চালু হলো একটি বিশেষায়িত হাসপাতাল। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় ডুমুরিয়া উপজেলার রুদাঘরা বটতলা মোড়ে ‘ফিস স্কয়ার মৎস্য হাসপাতাল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহ আলম সরকার।

ব্যক্তি উদ্যোগে সেবামূলক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বাস। হাসপাতালটিতে মাছের রোগবালাই, পুকুর ব্যবস্থাপনা, মাছ চাষের সমস্যা—সব বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে সেবা ও পরামর্শ দেওয়া হবে।

অনুষ্ঠানে অধ্যাপক শাহ আলম সরকার বলেন, “মানুষের যেমন অসুখ হলে চিকিৎসকের কাছে যেতে হয়, তেমনই মাছের রোগ নিরাময়ে বিশেষজ্ঞের পরামর্শ অত্যন্ত প্রয়োজন। এ ধরনের হাসপাতাল চাষিদের জন্য দারুণ সহায়ক হবে।” তিনি আরও জানান, দেশের বিভিন্ন এলাকার মাছ চাষিরা এই উদ্যোগ থেকে উপকার পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক মো. সুরাত আলী, ফিস স্কয়ারের মার্কেটিং ও সেলস অফিসার মো. ইয়াসিন বিশ্বাস, হজরত সরদার এবং মো. শফিকুল ইসলাম গাজী।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়লা থেকে সম্পদ: নকলা পৌরসভার বর্জ্যে মিলছে জৈব সারের নতুন সম্ভাবনা

হালুয়াঘাটে জনদুর্ভোগ ও অভিযোগের কথা শুনতে ইউএনওর গণশুনানি

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

খুলনায় মাছের চিকিৎসায় অনন্য ‘মৎস্য হাসপাতাল’

পোষ্টের সময় : ১২:০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫