০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম সড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধারে রাখা একটি মিনিবাসে আগুন ধরে পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে শিমরাইল এলাকায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, নাফ পরিবহনের মিনিবাসটি শুক্রবার রাত প্রায় ১০টার দিকে সড়কের পাশে রেখে চালক চলে যান। সারারাত গাড়িটি সেখানেই ছিল। ভোরে এলাকাবাসী বাস থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসের ভেতরের আসন, জানালার কাঁচসহ মূল অংশগুলো সম্পূর্ণ পুড়ে যায় এবং বড় ধরনের ক্ষতি হয়।

ওসি শাহীনুর আলম আরও বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত—তা তদন্ত করে দেখা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়লা থেকে সম্পদ: নকলা পৌরসভার বর্জ্যে মিলছে জৈব সারের নতুন সম্ভাবনা

হালুয়াঘাটে জনদুর্ভোগ ও অভিযোগের কথা শুনতে ইউএনওর গণশুনানি

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঢাকা-চট্টগ্রাম সড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসে আগুন

পোষ্টের সময় : ১২:২৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫