১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্ন অভিযান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, লিফলেট বিতরণ, মাইকিং এবং পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর ভবন থেকে একটি র‌্যালি বেরিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ধরে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি চলাকালে শিক্ষার্থী, রিকশাচালক, দোকানদার, নানা পেশাজীবী ও পৌরবাসীদের মাঝে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়।

র‌্যালি শেষে ঈশ্বরগঞ্জ পৌরসভার আয়োজনে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাসের তত্ত্বাবধানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানজিদা রহমান।

ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন,’সারা দেশেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। তারই সাথে খবর পাচ্ছি যে ময়মনসিংহেও ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। সেজন্য পৌরসভা থেকে মশক নিধন ও পরিচ্ছন্নতা আমাদের নিয়মিত কার্যক্রম চলমান আছে। এবার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি,লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে। উপসর্গ দেখা দিলে নিকটস্থ হাসপাতালে দ্রুত যোগাযোগ করলে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়। জরুরি সহায়তার জন্য হেলথলাইন–১৬২৬৩ নম্বরও প্রচার করা হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানজিদা রহমান বলেন, ‘ডেঙ্গুতে আতঙ্ক নয়, সকলকে সচেতন হতে হবে।একইসাথে ডেঙ্গু মশার কামড় এবং লার্ভা থেকে নিজেদের নিরাপদ রাখার জন্য বাসা-বাড়ি, কর্মস্থলের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ফুলের টব, ডাবের খোসা-টায়ার, কিংবা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিতে হবে। দিনে-রাতে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে।’

এছাড়াও জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলেন তিনি। ডেঙ্গুর এই প্রকোপের সময়ে বেশি বেশি পানি, ডাবের পানি এবং পুষ্টিকর তরল জাতীয় খাবার খাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্ন অভিযান

পোষ্টের সময় : ০৬:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫