০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সারাদেশে মোবাইল ফোন মার্কেট বন্ধ, হবে মানববন্ধন

আজ (রোববার) ঢাকাসহ সারাদেশে মোবাইল ফোনের সকল মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

শনিবার (২৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি এসবিসিবি। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কারের দাবিতে তাদের এই কর্মসূচি বলে জানানো হয়েছে।

এমবিসিবির দাবি, একচেটিয়া সিন্ডিকেটনীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টি করতে হবে। আজ (রোববার) এই দাবিতে রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন করবে সংগঠনটি।

এ বিষয়ে মোবাইল বিজনেস বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান সোহেল বলেন, ‘আমারা বছরের পর বছর এই ব্যবসা করে আসছি। কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি। সারাদেশে ২৫ হাজারের বেশি ব্যবসায়ী এই মোবাইল বিক্রি করছে। তাদের সঙ্গে কর্মচারী এবং তাদের পরিবার মিলিয়ে কয়েক লাখ মানুষ এই ব্যবসার ওপর নির্ভরশীল। এখন হুট করেই এই ব্যবসা বন্ধ করে দিলে আমরা কোথায় যাবো, কী করব?’

তিনি বলেন, ‘এই ব্যবসার সঙ্গে নানা খাতের অনেক মানুষ জড়িত। আমরা ব্যবসায়ীরা আছি, আমাদের কর্মচারীরা আছেন। এছাড়া আমরা ডিজিটালি যখন প্রচার প্রচারণা চালাই, তখন ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটারদের মাধ্যমে প্রচারণা চালাই। এক্ষেত্রে ব্যবসা বন্ধ হলে সবার ওপর প্রভাব পড়বে।’

আগামী ১৬ ডিসেম্বর থেকে হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে বিটিআরসি। তবে এর কিছু শর্ত নিয়ে আপত্তি রয়েছে সাধারণ মোবাইল বিক্রেতাদের। এজন্য দীর্ঘদিন ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসছেন তারা। অবশেষে এলো কর্মসূচি।

এর আগে গত ১৯ নভেম্বর বসুন্ধরা সিটিসহ রাজধানীর ছোট-বড় সব মোবাইল মার্কেট হঠাৎই বন্ধ ঘোষণা করা হয়। এতে না জেনে মার্কেটে এসে ভোগান্তিতে পড়েন বহু ক্রেতা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইরানে যুদ্ধ শেষে হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব: ট্রাম্প

ময়মনসিংহের রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

14 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আজ সারাদেশে মোবাইল ফোন মার্কেট বন্ধ, হবে মানববন্ধন

পোষ্টের সময় : ০৯:৩৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫