ময়মনসিংহের তারাকান্দায় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে,ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী,তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের উদ্যোগে সোমবার দুপুরে ঐতিহ্যবাহী বালিয়া আশরাফুল উলুম মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাডাও তারাকান্দার উপজেলা কামারগাঁও ইউনিয়নের রায়জান মহিলা মাদ্রাসা,রামপুর ইউনিয়ন বিএনপি ও উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় পৃথক পৃথক দোয়া মাহফিলে উপস্থিতি ছিলেন ময়মনসিংহ-২(ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী,তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুল হক মন্ডল,উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি,সদস্য সচিব নিশাদ আহামেদ সাদ্দাম প্রমূখ।





















