১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের কর্মবিরতি, হাসপাতালে ভোগান্তি রোগীদের

নেত্রকোনার আটপাড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মীরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন তারা। দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই এ কর্মবিরতি চলছে বলে জানিয়েছেন আন্দোলনকারী টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

কর্মবিরতির কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে ল্যাবরেটরি ও ওষুধ সেবার বিভাগে দীর্ঘসময় অপেক্ষা করেও অনেক রোগী সেবা নিতে ব্যর্থ হন বলে জানান তারা।

আন্দোলনকারীরা বলেন, “দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হচ্ছে না। দাবি আদায় না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।”

স্থানীয়রা জানান, আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান না হলে রোগীদের সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে আটপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার পাল বলেন, এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি তারা একটি সুন্দর সমাধান দিবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আটপাড়ায় মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের কর্মবিরতি, হাসপাতালে ভোগান্তি রোগীদের

পোষ্টের সময় : ০৭:২২:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫