০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে নিহত দুই বাংলাদেশি: আন্তর্জাতিক বিচারের দাবি

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৯:২৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ২৫২ ভিউ :

ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর প্রধান নাঈম আহমাদ। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর জামান টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ন্যায়বিচারের দাবি তুলতে হবে।

নাঈম আহমাদ আরও জানান, “দিল্লি জুলাই অভ্যুত্থানকে এখনও মেনে নিতে পারছে না। প্রতিশোধমূলক মনোভাবের কারণে তারা সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা করছে। ভারতকে অবিলম্বে এই পথ বন্ধ করতে হবে এবং বাংলাদেশের সঙ্গে সম্মানজনক সম্পর্ক প্রতিষ্ঠায় আন্তরিক হতে হবে।” তিনি পতাকা বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষের সন্তোষ প্রকাশের শর্ত ও আলোচ্য বিষয় জনসাধারণের কাছে প্রকাশের দাবি করেন।

প্রতিবাদ সভায় যুগ্ম প্রধান সংগঠক আবরার হামীম বলেন, “দিল্লির সঙ্গে সমতার সম্পর্ক গড়ে তুলতে সীমান্তে সামরিক সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য।” আর যুগ্ম প্রধান সংগঠক আহসান উল্লাহ বলেন, “জনসচেতনতা সৃষ্টি করতে হবে এবং সরকারকে সমতার মর্যাদা অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সভায় কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম, আসাদুল্লাহ গালিব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জসিম উদ্দীন, সদস্য সচিব কাজী সালমান, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব মুতাসিম মুনিব, যাত্রাবাড়ী থানার সদস্য সচিব মনিরুজ্জামান ফাহিম, যুগ্ম সদস্য সচিব নাইমুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের সংগঠকরা বক্তব্য রাখেন।

আপ বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের হত্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সরকারি পদক্ষেপ ত্বরান্বিত করার জন্য দেশি-বিদেশি পর্যায়ে তদন্ত ও আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া, সংঘটিত হত্যাকাণ্ডের ন্যায্য বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আদালতের নজরদারি কাম্য বলে তারা মনে করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইরানে যুদ্ধ শেষে হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করব: ট্রাম্প

ময়মনসিংহের রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

14 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সীমান্তে নিহত দুই বাংলাদেশি: আন্তর্জাতিক বিচারের দাবি

পোষ্টের সময় : ০৯:২৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫