০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন ছুঁল নতুন মাইলফলক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশনের উদ্ভাবনী উদ্যোগ “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধন দ্রুত বাড়ছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত অ্যাপে নিবন্ধন করেছেন মোট ১ লাখ ৯৩ হাজার ৫১৪ জন প্রবাসী। এর মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৫৬৩ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৫১ জন নারী।

ইসির পোস্টাল ব্যালট সিস্টেমের অনলাইন পোর্টালে প্রকাশিত হিসাব অনুযায়ী, নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। প্রাপ্ত ব্যালট পূরণ করে আবারও রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় পাঠালে তাদের ভোট গ্রহণযোগ্য হবে।

এই নির্বাচনে প্রথমবারের মতো প্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট চালু করা হয়েছে। বিদেশে থাকা ভোটার, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন। অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে ১৯ নভেম্বর, যা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

ইসি জানিয়েছে, এ পর্যন্ত দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, লিবিয়া, মরিশাস, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিশ্বের অসংখ্য দেশ থেকে নিবন্ধন চলছে। আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র—যেমন উগান্ডা, কঙ্গো, রুয়ান্ডা, নাইজেরিয়া, কেনিয়া—এবং দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, চিলি, পেরুও তালিকায় রয়েছে।

আগামী ফেব্রুয়ারির প্রথমদিকে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিদেশে অবস্থানরত প্রায় ৫০ লাখ ভোটারকে পোস্টাল ব্যালটে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধন ছুঁল নতুন মাইলফলক

পোষ্টের সময় : ১১:২৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫