০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইজিপি অপসারণ দাবিতে শাহবাগ অচল

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এই কর্মসূচি শুরু হলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ শাহবাগে জড়ো হয়ে এই কর্মসূচিতে অংশ নেন। অবরোধের ফলে আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজট সৃষ্টি হয়।

শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, শহীদ পিন্টু হত্যার বিচারের দাবিতেই এই অবরোধ কর্মসূচি। তিনি অভিযোগ করেন, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম উঠে আসায় আইজিপিকে অবিলম্বে অপসারণ ও শাস্তির দাবি আরও জোরালো হয়েছে।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বর্তমানে শাহবাগ মোড় সম্পূর্ণ অবরুদ্ধ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

এর আগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় শহীদ পিন্টুর সহধর্মিণী সাবেক কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা দাবি করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং চিকিৎসা সংক্রান্ত আদালতের নির্দেশও মানা হয়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া দলিল সৃজনের অভিযোগ

মদনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আইজিপি অপসারণ দাবিতে শাহবাগ অচল

পোষ্টের সময় : ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫