মহান বিজয় দিবস উপলক্ষে আজ ময়মনসিংহের গফরগাঁওয়ের আব্দুর রহমান ডিগ্রী কলেজ মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য, সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান বাচ্চু বলেন, যে আকাঙ্খা নিয়ে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। জনরায়ে বিএনপি সরকার গঠন করলে, বিএনপি জনগণের আকাঙ্খা পূরণে, শিক্ষা, স্ব্যাস্থ্যখাত, অবকামাঠামোর উন্নয়নে, মাদক নির্মূলে, বেকার সমস্যা সমাধানে, নারীদের জন্যে, ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে কাজ করবে।
বাচ্চু বলেন, পতিত ফ্যাসিস্টরা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতো। তারা আধিপত্যবাধী শক্তির মদদে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, দেশটিকে তাঁবেদার রাস্ট্রে পরিণত করেছিল। দুর্নীতি, দুঃশাসন, লুটপাটতন্ত্র কায়েম করেছিল। মহান মুক্তিযুদ্ধে যে দল বিরোধিতা করেছিল, হানাদার বাহিনীর দোসর হিসাবে কাজ করেছিল, তারা আবার ধর্মের নামে উগ্রপন্থা অবলম্বন করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়।
বাচ্চু বলেন, বাংলাদেশের মানুষ কখনো পরাজিত হয়নি। তাঁরা দেশি, বিদেশি সকল ষড়যন্ত্রকে পরাজিত করে ১২ ফেব্রুয়ারী নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরবে ইনশাল্লাহ।
স্টাফ রিপোর্টার 





















