০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রেললাইন অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল চারটার দিকে গফরগাঁও উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় বিএনপির বিক্ষুব্ধ একাংশের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু মনোনয়ন বাতিলের দাবিতে দলের একটি অংশ শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে রেললাইনে আগুন দেওয়া হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, রেললাইনে অগ্নিসংযোগের কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের ৬ মাস, ব্যক্তির বৃত্ত থেকে এখন জনগণের দোয়ারে

কেন্দুয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গফরগাঁওয়ে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ

পোষ্টের সময় : ০৭:২০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫