০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াশার রাতে ঘুরে ঘুরে দরিদ্র ও ভবঘুরেদের মাঝে কম্বল বিলালেন ইউএনও 

কয়েকদিন ধরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হিমেল বাতাস আর ঘনকুয়াশায় জেঁকে বসেছে শীত। শীত নিবারণের জন্য রাতের আঁধারে পথে পথে ঘুরে ঘুরে ছিন্নমূল,দরিদ্র ও ভবঘুরে মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। গত(২৬ ডিসেম্বর) শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

ইউএনও’র কার্যালয় সুত্রে জানা গেছে,শুক্রবার রাতে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচরে,ঈশ্বরগঞ্জ রেলস্টেশন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মু্ক্তিযোদ্ধা মোড়,ঈশ্বরগঞ্জ পৌর বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১১৫ জন মানুষের শীতের কম্বল বিতরণ করা হয়।

শাহিদা বেগম ও মমতা বেগম নামে দুই নারী বলেন, গত কয়েকদিন ধরে অনেক শীত পড়ছে। ঘরে যা আছে তা দিয়ে শীত মানছে না। আমাদের ঘরে কামাই করার মতো মানুষ নাই। শীতে কম্বল কিনতেও পারি না। রাতে ইউএনও স্যার এসে কম্বল দিয়ে গেছে। এতে আমাদের সবার উপকার হয়েছে। আমাদের পক্ষ থেকে ইউএনও স্যারের জন্য অনেক দোয়া রইলো।

আব্দুল মোতালেব ও শফিকুল ইসলাম নামে দুই উপকারভোগী বলেন,’এক সপ্তাহ ধরে রাতে বৃষ্টির মতো যেমন কুয়াশা পড়ছে,তেমনি বাতাস বইছে। এতে বেড়েছে শীতের দাপট। আগুনের কাছে থাকলেও শীত কমে না। কম্বল পেয়ে আমাদের খুব ভালো লাগছে।

ইউএনও সানজিদা রহমান বলেন, শীতে ছিন্নমূল,ভবঘুরে ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। আমরা সরকারের দেওয়া কম্বল নিয়ে প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়েছিলাম। গত রাতে শতাধিক মানুষের মাঝে বিতরণ করেছি। সরকারি নির্দেশনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের ৬ মাস, ব্যক্তির বৃত্ত থেকে এখন জনগণের দোয়ারে

কেন্দুয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কুয়াশার রাতে ঘুরে ঘুরে দরিদ্র ও ভবঘুরেদের মাঝে কম্বল বিলালেন ইউএনও 

পোষ্টের সময় : ০৭:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫